Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রূপগঞ্জে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

uddhar picগাজীপুর প্রতিনিধি:
গাজীপুর সদর উপজেলার এক বাসা থেকে এক দম্পতির লাশ উদ্ধার করা হয়েছে, যাদের দু’জনেই স্থানীয় পোশাক কারখানায় কাজ করতেন। পুলিশের ধারণা, স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানে ঝুলে স্বামী আÍহত্যা করেছেন।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মনিপুর মধ্যপাড়ার ওই বাসা থেকে ওই দুই ব্যক্তির লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। স্বামী মনিরুল ইসলাম (৪০) ও স্ত্রী ময়না বেগম (৩০) কাজ করতেন স্থানীয় এলিগেন্ট গার্মেন্টসে। তাদের বাড়ি চুয়াডাঙ্গায় বলে জয়দেবপুর হোতাপাড়া পুলিশ ফাঁড়ির এএসআই হারুন অর রশিদ জানিয়েছেন। তিনি জানান, স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙে মেঝে থেকে ময়না বেগম এবং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মনিরুলের লাশ উদ্ধার করে। কেন ও কীভাবে এ ঘটনা ঘটলো- তা খতিয়ে দেখা হচ্ছে বলে এএসআই হারুন জানান।

Leave A Reply

Your email address will not be published.