Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রূপালিপর্দায় গোবিন্দকন্যা

বিনোদন ডেস্ক:
বলিউডে কমিক ঘরানার অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন গোবিন্দ। এবার বাবার পথ ধরে বলিউডে আসছেন কন্যা টিনা। শিগগিরই বলিউডে রূপালি পর্দায় দেখা যাবে গোবিন্দকন্যা টিনার মুখ। টিনার অভিষেক ছবির পরিচালক স্মিপ কাং। ‘সেকেন্ড হ্যান্ড হাজব্যান্ড’ শিরোনামে একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। টিনার সঙ্গে এই ছবিতে প্রথমবার বলিউডে পা রাখছেন পাঞ্জাবি ছবির পরিচিত মুখ গিপ্পি গ্রেবাল। গিপ্পি ‘দেশি রকস্টার’ নামেও বেশ পরিচিত। ছবির গল্পটাও কমেডি নির্ভর। তাই গোবিন্দ কন্যা বাবার মান রক্ষার্থে কি করেন তা-ই এখন দেখার বিষয়। ‘সেকেন্ড হ্যান্ড হাজব্যান্ড’ ছবিতে আরও অভিনয় করবেন ধর্মেন্দ্র, রতি অগ্নিহোত্রী, রবি কিষণ, গীতা বসরা, সঞ্জয় মিশ্র।

Leave A Reply

Your email address will not be published.