Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রূপ নয় এবার সুরের মাধুরী ছড়াবেন সুরভীন

বিনোদন ডেস্ক:
হেট স্টোরিতে তার রূপে সম্মোহিত হয়েছে সিনেপ্রেমীরা। তবে এবার রূপে নয় সুরের জাদুতে মুগ্ধ করতে চলেছেন শ্রোতা বন্ধুদের। বলিউডের নবাগতা সুন্দরী সুরভীন চাওলা এবার গান গাইতে চলেছেন। শোনা যাচ্ছে, তার আপকামিং ছবিতে একটি গানে সুর দেবেন তিনি। আসলে একেই বলে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। জানা গেছে, গানের গলা মন্দ নয় এই সুন্দরীর। আর হবেই না কেন? রীতিমতো ছোটবেলা থেকে যে তালিম নিয়েছেন গানের। তবে আপাতত সিনেমায় গান গাওয়ার জন্য তিনি প্রশিক্ষণ নিচ্ছেন মীত ব্রার্দাস-এর কাছে। আর সুরভীনের সুর নাকি বেশ মনে ধরেছে মীত ভাইদের। সুতরাং সুরভীনের গলায় গান শুনতে, আমাদের অপেক্ষা করতে হবে এখনও অনেক দিন। প্রসঙ্গত এর আগে আলিয়া ভাট, শ্রদ্ধা কাপুর নিজের ছবিতে গান গেয়েছেন। আর প্রিয়াঙ্কা চোপড়া তো গানের অ্যালবামই আছে।

Leave A Reply

Your email address will not be published.