Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রেস্তরাঁর স্বাদের গ্রিন চিকেন কারি

8aw3uca0-290x193রকমারি ডেস্ক:
দারুণ সুস্বাদু গ্রিন কারি রেস্তরাঁয় খেয়েছেন নিশ্চয়ই? স্বাদে অসাধারণ এই খাবারটি খাওয়া যায় নান, পোলাও, বিরিয়ানি, এমনকি সাদা ভাতের সাথেও। তৈরি করা যায় মুরগির মাংস, গরুর মাংস কিংবা মাছ দিয়েও। চলুন, আজ জেনে নিই রেসিপিতে গ্রিন চিকেন কারি তৈরির একটি খুবই সহজ রেসিপি।

উপকরণ:
– মুরগির মাংস ১/২ কেজি
– আদা বাটা ১ টেবিল চামচ
– রসুন বাটা ১ টেবিল চামচ
– টক দই ১/২ কাপ
– কাঁচা মরিচ ৮-১০ টি
– পেঁয়াজ কুচি ১/২ কাপ
– ধনেপাতা ১-২ মুঠো
– পুদিনা পাতা ১-২ মুঠো
– গরম মশলা গুঁড়ো ১/২ চা চামচ
– তেল ১/৪ কাপ
– লবণ স্বাদ মতো
– চিনি সামান্য( ইচ্ছা )

প্রণালি:
-প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে সামান্য ভেজে চিকেনের টুকরো গুলো দিয়ে একটু ভেজে নিন।
-আদা, রসুন বাটা,গরম মশলা, লবণ দিয়ে ভালো মতো কষিয়ে ঢেকে দিয়ে রান্না করতে হবে । প্রয়োজনে সামান্য পানি দেয়া যেতে পারে।
-এবার ব্লেন্ডারে কাঁচামরিচ, ধনেপাতা,পুদিনা পাতা আর টক দই ব্লেন্ড করে নিতে হবে।
-রান্না শেষে ধনেপাতার মিশ্রণ ও সামান্য চিনি দিয়ে ৫-১০ মিনিট রান্না করে মাখা মাখা হলে নামিয়ে ফেলতে হবে।


Leave A Reply

Your email address will not be published.