Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রোজা না রাখায় ২ কিশোরকে ফাঁসি দিল আইএস

আন্তর্জাতিক ডেস্ক : রোজা না রাখায় সিরিয়ায় দুই কিশোরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। দিনের বেলায় খেতে গিয়ে ধরা পড়ায় সোমবার তাদের এই শাস্তি দেয়া হয় বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
সংস্থাটির পরিচালক রামি আবদেল রাহমান জানান, সিরিয়ার দির ইজোর প্রদেশের মায়াদিন গ্রামে আইএস নিয়ন্ত্রিত জিহাদি পুলিশের সদর দফতরের কাছে দুপুরের দিকে ঐ দুই কিশোরের ফাঁসি কার্যকর করা হয়।
তিনি বলেন, দুপুরে ক্রসবারের সঙ্গে ফাঁসিতে ঝুলিয়ে তাদের  হত্যা করা হয়। সন্ধ্যা পর্যন্ত তাদের সেখানে ঝুলিয়ে রাখা হয়। এসময় তাদের মৃতদেহের গায়ে প্লাকার্ড ঝুলিয়ে দেওয়া হয়। তাতে লেখা ছিল ‘কোনও ধর্মীয় যুক্তি ছাড়াই তারা রোজা ভেঙেছিল’। সূত্র: এফপি।

Leave A Reply

Your email address will not be published.