Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রোনালদোকে হটিয়ে সেরা অ্যাথলেট মেসি

স্পোর্টস ডেস্ক:
আরো একটি পুরস্কার ঘরে তুললেন লিওনেল মেসি। এবার বার্সেলোনার এ সুপার স্টার ২০১৫ সালের ইএসপিওয়াই সেরা অ্যাথলেট (খেলোয়াড়) অ্যাওয়ার্ড জিতে নিলেন। লস অ্যাঞ্জেলসে মাইক্রোসফট থিয়েটারে এক গালা অনুষ্ঠানে আর্জেন্টাইন অধিনায়ককে পুরস্কারটি দেওয়া হয়। এর আগে ২০১২ সালে তিনি এ পুরস্কারটি প্রথমবারের মতো জিতেছিলেন। এ অ্যাওয়ার্ডটি পেতে মেসি সার্বিয়ার টেনিস তারকা নোভাক জোকোভিচ, বৃটিশ ফরমুলা ওয়ান চ্যাম্পিয়ন লিউস হ্যামিল্টন, কোরিয়ান গলফার লাদিয়া কো ও রিয়াল মাদ্রিদ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদোকে হারান। ফুটবল বিশ্বে মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী পর্তুগিজ অধিনায়ক রোনালদো গত বছর এ পুরস্কারটি জিতেছিলেন। মেসি ২০১৪/১৫ মৌসুমে বার্সার হয়ে সর্বোচ্চ ৫৮টি গোল করেছিলেন। অন্যদিকে কাতালানদের ক্লাব ইতিহাসে দ্বিতীয়বারের মতো ট্রেবল জয়ে রাখেন অসাধারণ ভূমিকা।

Leave A Reply

Your email address will not be published.