Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রোবেনের মৌসুম শেষ

s-7স্পোর্টস ডেস্ক:
মঙ্গলবার রাতটি জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের বেশ খারাপ কেটেছে। বুরুশিয়া ডর্টমুন্ডের কাছে দেশটির দ্বিতীয় সেরা আসর ডিএফবি পোকালে সেমিফাইনালে পেপ গার্দিওয়ালার শিষ্যরা বাজে ভাবে হেরেছে। ১-১ এ ড্র থাকা ম্যাচটি অতিরিক্ত সময়েও ফলাফল না হলে পেনাল্টিতে বাভারিয়ানরা ২-০তে হারে। এদিকে এই হারের ফলে বায়ার্নের এ মৌসুমে ট্রেবল জয়ের আশাও শেষ হয়ে গেছে। পাশাপাশি দলের সেরা স্ট্রাইকার আরিয়ান রোবেনকেও হারিয়েছে তারা। পাঁচ সপ্তাহ ইনজুরির পর এ ম্যাচে নেমেছিলেন ডাচ এ তারকা। তবে থিয়াগো আলকান্ত্রার বদলি হিসেবে মাঠে নামলেও ১৬ মিনিট পরেই বাঁ কাঁধের ইনজুরির কারণে মাঠ ত্যাগ করতে হয় তাকে। পরে এক বিবৃতিতে গার্দিওয়ালা জানান, ইনজুরির কারণে এ মৌসুমে আর খেলা হচ্ছে না রোবেনের। পাশাপাশি বুরুশিয়া গোলকিপার মিচেল লেঙ্গারেকের সঙ্গে আঘাত পেয়ে মুখের হাড় ও নাক ভেঙে ফেলেছে স্ট্রাইকার রবার্ট লেন্ডভস্কি।

Leave A Reply

Your email address will not be published.