Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রোহিঙ্গা শিশুদের সুরক্ষায় বিশ্ব সম্প্রদায়কেও এগিয়ে আসতে হবে: রাশেদ খান মেনন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, রোহিঙ্গা শিশুদের সুরক্ষা ও তাদের চাহিদা পূরণের দায়িত্ব শুধু বাংলাদেশর নয়, বিশ্ব সম্প্রদায়কেও এক্ষেত্রে এগিয়ে আসতে হবে। এ সব শিশুর সুস্থভাবে বেড়ে ওঠার জন্য তাদের নিজ বাসভূমি রাখাইনে ফেরত নিতে মিয়ানমারকে বাধ্য করতে হবে। এ জন্য জাতিসংঘকে আরো বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।

রবিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ‘শিশুর অধিকার ও বিশ্ব মানবতা’শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মিয়ানমার থেকে আসা শরণার্থীদের মধ্যে প্রায় ষাট হাজার নারী অন্তঃস্বত্তা। শরণার্থী শিবিরে এ সব নারীদের পরিচর্যা সম্ভব নয়। তাই দ্রুত এসব নারীসহ সকল রোহিঙ্গা জনগোষ্ঠিকে ফিরিয়ে না নিলে মানবিক বিপর্যয় অবশ্যম্ভাবী।

ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন বক্ষব্যাধি বিশেষজ্ঞ উত্তম কুমার বড়ুয়া, ইউনিসেফের ফারিয়া আলম, সাংবাদিক সলিম সামাদ প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.