Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রৌমারীতে নদী ভাঙ্গনের কবল থেকে বেড়িবাঁধ রক্ষার দাবিতে সমাবেশ

রৌমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনের কবল থেকে চাক্তাবাড়ী হইতে শিবেরডাঙ্গী পযর্ন্ত বেড়িবাঁধ রক্ষার দাবিতে এলাকাবাসী উদ্যোগে নদীর পাড়ে আলোচনা সভা ও বাঁশের বান্ডাল তৈরী করে বাঁধ রক্ষার চেষ্টা। আজ সোমবার বেলা ১২টার সময় রৌমারী উপজেলার কর্তিমারী নৌকাঘাট নামক এলাকায় বেড়িবাঁধে এ কর্মসূচী গ্রহন করে এলাকাবাসী।
ভাঙ্গনের মুখে পড়া বেড়িবাঁধ রক্ষায় স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রায় সহস্রাধিক মানুষ নদী পাড়ে আলোচনা সভা ও বাঁশের বান্ডল তৈরী কাজে অংশ নেয়।
ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনের মুখে মহান স্বাধীনতা যুদ্ধের মুক্তাঞ্চল হিসেবে পরিচিত রৌমারী উপজেলাকে রক্ষার্থে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বক্তব্য রাখেন, ২৮,কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মো: রুহুল আমিন, রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মজিবুর রহমান বঙ্গবাসী, কুড়িগ্রাম জেলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, যাদুরচর ইউপি চেয়ারম্যান সরবেশ আলী, এমপি পিএস এমদাদুল হক, যাদুরচর ইউপি আওয়ামীলীগের সভাপতি সাখাওয়াত হোসেন সবুজ, স্থানীয় ইউপি সদস্য মোশারফ হোসেন প্রমূখ।

Leave A Reply

Your email address will not be published.