Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রৌমারীতে নিকাহ্ রেজিষ্টার (কাজী) আটক

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: বাল্য বিয়ের রেজিষ্ট্রি করায় সেকেন্দার আলী (৫২) দাঁতভাঙ্গা ইউনিয়ন নিকাহ্ রেজিষ্টার (কাজী)কে আটক করেছে পুলিশ। সোমবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিয়ে বাড়ি থেকে তাকে আটক করা হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের দাঁতভাঙ্গা গ্রামে।
পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা যায, দাঁতভাঙ্গা ইউনিয়নের সাটকড়াইবাড়ি গ্রামের মৃত মজাহার আলীর ছেলে নুরুজ্জামান মিয়া (৩২)এর সাথে একই ইউনিয়নের দাঁতভাঙ্গা গ্রামের আজিবর রহমানের মেয়ে আশুরা খাতুন (১৬)এর বিয়ের রেজিষ্ট্রি করেন ঐ কাজী। ধর্মীয় নিয়মনুযায়ী তাদের বিয়ে পড়ানো হয়। গ্রামবাসিরা বাল্য বিয়ের সংবাদটি পুলিশকে জানানো হলে রৌমারী থানার একদল পুলিশ অভিযান চালিয়ে সেকেন্দার আলী কাজীকে আটক করে রৌমারী থানায় নিয়ে আসে। কাজী সেকেন্দার আলী মোটা অংকের টাকার বিনিময়ে প্রশাসনের অগচরে বাল্য বিবাহ, বিবাহ বিচ্ছেদ, ভুয়া ফরমে রেজিষ্ট্রিসহ একাধিক অপকর্মে সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। নানা অপকর্মের দায়ে ইতিপূর্বে একাধিক বার জেল জরিমানা খেটেছেন তিনি। আটককৃত সেকেন্দার আলী দাঁতভাঙ্গা ইউনিয়নের ধর্মপুর গ্রামের মৃত ছাত্তার হাজির ছেলে বলে জানা গেছে।

Leave A Reply

Your email address will not be published.