Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রৌমারীতে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:  রৌমারীতে বন্যার পানিতে ডুবে সজিব (৮) নামের দ্বিতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে রৌমারী সদর ইউনিয়নের নটানপাড়া গ্রামের মঞ্জু মিয়ার ছেলে। বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে বাড়ির পাশে বন্যার পানিতে গোসল করতে গেলে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মোস্তাফিজ মান্নান তাকে মৃত ঘোষণা করেন। একমাত্র পুত্রকে হারিয়ে পিতা মঞ্জু মিয়া ও তার পরিবার পাগল গ্রায়।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.