Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রৌমারীতে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন বাপাউবো অতিরিক্ত মহাপরিচালক

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ২৮,কুড়িগ্রাম-৪ আসনে সংসদ সদস্য মো: রুহুল আমিনের আহবানে রৌমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিয়ন) মো: মোসাদ্দেক হোসেন। গতকাল শনিসকাল দুপুর ২টার দিকে রৌমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন এলাকা পরিদর্শন শেষে উপজেলার বন্দবেড় ইউনিয়নের পশ্চিম বাগুয়ারচর নৌকা ঘাটে উপস্থিত জনগনের উর্দ্দেশে বাপাউবো অতিরিক্ত মহাপরিচালক মো: মোসাদ্দেক হোসেন বলেন, ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন রোধে জরুরীভাবে ব্যবস্থাগ্রহনের আশ^াস দেন।
এ সময় উপস্থিত ছিলেন, চিলমারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো: শওকত আলী (বীরবিক্রম),জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি হাজী মুরাদ লতিফ,কুড়িগ্রাম বাপাউবো নির্বাহী প্রকৌশলী মোঃ সফিকুল ইসলাম, রৌমারী নদী ভাঙ্গন প্রতিরোধ আন্দোলন বাস্তবায়ন কমিটির সভাপতি আব্দুল কাদের(যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা), সাধারণ সম্পাদক আবু হানিফ মাস্টার, বাসদ নেতা মহির উদ্দিন, শিক্ষক আবু বক্কর সিদ্দিক, আবু হোসেন,রৌমারী প্রেসলক্লাবের সাধারণ সম্পাদক আমির হোসেন প্রমূখ।
বাপাউবো এডিজি উদ্দের্শে রৌমারীবাসী দাবী করে বলেন ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন রোধে জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহন না করলে অদুর ভবিষ্যতে ১৯৭১ইং সালের মহান স্বাধীনতার মুক্তাঞ্চল রৌমারী ও রাজিবপুর উপজেলা বাংলাদেশের মানচিত্র হতে সম্পূর্ণভাবে হারিয়ে যাবে। এ উপজেলা দুটি ভাঙ্গনের হুমকির সম্মুখীন হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.