Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রৌমারীতে জাতীয় শোক দিবস পালিত

Rowmari (Kurigram) Photos (1)15-08-16জাতীয় শোক দিবসে রৌমারীতে আলোচনা সভা।

শাহাদাত হোসেন, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলাধীন রৌমারী উপজেলায় ১৫ই আগষ্ট জাতীয় শোক পালন করেছেন আ. লীগ সহযোগী ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দ। সোমবার সারা দিনব্যাপী বন্দবেড় ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ এর আয়োজনে সাবেক চেয়ারম্যান মরহুম শেখ আ: করিমের বড় ছেলে আমেরিকা প্রভাসী আওয়ামীলীগ নেতা শেখ জিল্লুর রহমান সার্বিক সহযোগীতায় দিবসটি পালিত হয়। টাপুরচর স্কুল এন্ড কলেজের হলরুমে সকালে ৯টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। পড়ে মিলাত মাহফিল, আলোচনা সভা, কাঙ্গালীভোজসহ বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে দিনব্যাপী দিবসটি পালিত হয়। সভা বঙ্গঁবন্ধু জীবনীর বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন,বন্দবেড় ইউপি আওয়াশীলীগের সাধরণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ মাস্টার, যুবলীগের সভাপতি মো. সামসুল দোহা, সেচ্ছাসেবকলীগের সভাপতি আনোয়ার হোসেন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি দবিয়ার হোসেন, ছাত্রলীগের সভাপতি আব্দুল ওয়াদুদ ভূয়া ইউপি সদস্য শেখ জাকির হোসেন প্রমূখ।

Leave A Reply

Your email address will not be published.