Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রৌমারী প্রেসক্লাবে চিত্রাঙ্কন প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ

Rowmari Kurigram  News 31-05-15   (2)

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: 
বাংলা নববর্ষ উপলক্ষে রৌমারী প্রেসক্লাব আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। রোববার বেলা ১টার দিকে প্রেসক্লাব কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মর্নিংসান কেজি’র রুবাইয়াত হাদি লুবনা প্রথম, ক্রীডেন্স স্কুলের ফেরদৌসী খাতুন দ্বিতীয় ও খঞ্জনমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পলাশ আহমেদ তৃতীয় স্থান অধিকার করে এবংপ্রেসক্লাবে সাংবাদিকদের মধ্যে চিত্রাঙ্কনপ্রতিযোগীতায় প্রথম,দৈনিক জাতীয় অর্থনীতির সাংবাদিক শাহাদত হোসেন মন্ডল, দ্বিতীয় দৈনিক কুড়িগ্রাম খবর ও দৈনিক মানবকন্ঠ সাংবাদিক কৃষিবিদ মো: আমির হোসেন, দৈনিক আজকের সংবাদ সাংবাদিক আবু আসাদ তৃতীয় স্থান অধিকার করে । প্রেসক্লাব সভাপতি আব্দুর রাজ্জাক রাজুর সভাপতিত্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান বঙ্গবাসী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হান্নান, উপদেষ্টা সরকার নূরুল ইসলাম, সাংবাদিক সাদিক হোসেন, সুজাউল ইসলাম সুজা, মতিয়ার রহমান চিশতি, মায়াক্ষের আলম সোনাসহ অনেকে।

Leave A Reply

Your email address will not be published.