Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

র‌্যাব কখনও কোন অপরাধকে প্রশ্রয় দেয় নি- র‌্যাব মহাপরিচালক

নিজস্ব প্রতিনিধি:image_203079.banger rab  র‌্যাবের একাদশ প্রতিষ্ঠা বার্ষিকীতে ব্যক্তিগত লোভ ও প্রতিহিংসার উর্ধ্বে উঠে কাজ করার প্রত্যয় জানিয়েছেন এলিট ফোর্সের মহাপরিচালক বেনজীর আহমেদ। তিনি বলেন র‌্যাব কখনও কোন অপরাধকে প্রশ্রয় দেয় নি। ভবিষ্যতেও দেবে না।

বৃহস্পতিবার সকালে র‌্যাব সদর দপ্তরে প্রতিষ্ঠা বার্ষিকী  উপলক্ষে  মহাপরিচালকের বিশেষ দরবারে তিনি দায়িত্ব পালনের সময়  একথা বলেন।  এসময়  দরবারে র‌্যাবের ১৪টি ব্যাটালিয়নের অধিনায়ক ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

র‌্যাব প্রধান জানান, র‌্যাব এখন দেশের যে কোন প্রত্যন্ত অঞ্চলে স্বল্প সময়ের মধ্যে অভিযান চালাতে সক্ষম। এ পর্যন্ত র‌্যাব দেড় লাখের বেশী সন্ত্রাসী, জঙ্গী ও মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধীকে গ্রেফতার করেছে। উদ্ধার করেছে সাড়ে ১১ হাজার অবৈধ অস্ত্র এবং প্রায় সোয়া লাখ গুলি।

তিনি আরও বলেন,  প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত অপরাধ বা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২১০৪ র‌্যাব সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে অভিযানে শতাধিক র‌্যাব সদস্য আহত হয়েছেন। র‌্যাবের চালিকা শক্তি দেশের মানুষ উল্লেখ করে র‌্যাবের ডিজি বলেন, র‌্যাব গণমানুষের ভালবাসা নিয়ে ১১টি বছর পেড়িয়ে এসেছে। সন্ত্রাস, ভীতি ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে র‌্যাব কাজ করে যাবে।

Leave A Reply

Your email address will not be published.