Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

র‌্যাব-৮, ফরিদপুর কর্তৃক ৭০ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

sam_04631মোঃ খালেদুর রহমান , ফরিদপুর ঃ র‌্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ১২ নভেম্বর ২০১৬ ইং তারিখ ভোর ০০৪৫ ঘটিকার সময় রাজবাড়ী জেলার রাজবাড়ী থানা এলাকায় অবস্থানকালে বিশ্বস্ত সূত্রে জানতে পারে যে, সাতক্ষীরা জেলার বাগআচড়া থানা হতে ঢাকা গামী এর একটি বাস গোগে একজন মাদক ব্যবসায়ী মাদকের একটি চালান নিয়ে গোয়ালন্দ মোড়ের উপর দিয়ে ঢাকা উদ্দেশ্যে রওনা করেছে। উক্ত সংবাদের ভিত্তিতে এএসপি মোঃ হুমায়ুন কবির এর নেতৃত্বে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল আনুমানিক রাত ০০৫৫ ঘটিকার সময় রাজবাড়ী থানাধীন গোয়ালন্দ মোড় সংলগ্ন সপ্তবর্ণা ফিলিং ষ্টেশনের সম্মুখে রাজবাড়ী-ঢাকা মহাসড়কের উপর আমি চেক পোষ্ট স্থাপন করে বিভিন্ন বাস তল্লাশীকালে পরিবহণ ঢাকা গামী একটি বাস যার নম্বর-ঢাকা মেট্রো-ব-১৪-৯৮১১ হতে একজন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তাদের নাম মোঃ মেহেদী হাসান @ মাসুম(২৮), পেশা-মাদক ব্যবসা, পিতাঃ মোঃ সুরুজ আহম্মেদ, সাং-সাহেব বাজার, থানাঃ কালিয়াকৈর, জেলাঃ গাজীপুুর এপি- বাসা নং ৩৪, লাইন নং ০৪, ওয়ার্ড নং ০২, মিরপুর ১২, ঢাকা বলে জানায়। আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে এবং উপস্থিত সাক্ষীদের সম্মূখে উল্লিখিত বাস তল্লাশীর এক পর্যায়ে উক্ত বাসের এ১ সিটে আসনকৃত ধৃত আসামী (যাত্রী) মোঃ মেহেদী হাসান @ মাসুম(২৮) এর মাথার উপরে বাসের সিলিং এর মধ্যে থাকা অবস্থায় পাঁচটি কালো রংয়ের পাতলা কাপড়ের তৈরী থলের মধ্যে থাকা প্লাস্টিকের তৈরী বাজারের প্যাকেট দ্বারা মোড়ানো অবস্থায় ভিতরে রক্ষিত সর্বমোট ৭০ (সত্তর) বোতল কথিত ফেন্সিডিল (কোডিন), যার প্রতিটি বোতল প্লাষ্টিকের তৈরী, কর্ক দ্বারা আটকানো, প্রতিটি বোতলের গায়ে কাগজের লেবেল সহ বিভিন্ন লেখা আছে এবং আসামীর নিকট হতে একটি কালো রংয়ের পেছনে ক্যামেরাযুক্ত মডেলের মোবাইল ফোন যাতে ০২টি সিম (বাংলালিংক) সংযুক্ত উদ্ধার করে। উদ্ধারকৃত নিষিদ্ধ মাদক সম্পর্কে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে এবং উপস্থিত সাক্ষীদের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী দীর্ঘ দিন যাবৎ নিষিদ্ধ মাদক সহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে।

এ ব্যাপারে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.