Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লক্ষীপুরে আ’লীগের বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

lakshmipur-pic-1লক্ষীপুর প্রতিনিধি: লক্ষীপুরে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী ও সাবেক জেলা আ’লীগের সভাপতি এম আলাউদ্দিন । আজ বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) দুপুরে দলীয় নেতা কর্মীদের নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে অতিরিক্ত জেলা প্রশাসক সাজ্জাদুল হাসানের কাছে তার মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দিতে এসে এম আলাউদ্দিন সংবাদকর্মীদের বলেন, সুষ্ঠু অবাদ ও সুন্দর নির্বাচন হলে আমি জেলা পরিষদ নির্বাচনে জয় হব।
প্রসঙ্গত: আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ তারিখ আজ ১ ডিসেম্বর, যাচাই বাছাই ৪ ডিসেম্বর, প্রত্যাহারের তারিখ ১১ ডিসেম্বর, প্রতিক বরাদ্ধ দেয়া হবে ১২ ডিসেম্বর।

Leave A Reply

Your email address will not be published.