Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লক্ষীপুরে এক যুবককে কুপিয়ে জখম

লক্ষীপুর প্রতনিধি: লক্ষীপুরে মো. রাসেল হোসেন (২৮) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৪ এপ্রিল) রাত ২টার দিকে সদর উপজেলার ১নং হামছাদি ইউনিয়নের নন্দনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পরে আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। তার দুই হাত, পেট ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা যায়।
রাসেল পার্শ্ববর্তী ২নং হামছাদী ইউনিয়নের আলিপুর গ্রামের হাওলাদার বাড়ির ইসমাইল হোসেন কালুর ছেলে। সে নিজেকে সিএনজি চালক বলে দাবি করে। তবে সে এলাকার চিহ্নিত চোর হিসেবে পরিচিত বলে জানায় পুলিশ।
চিকিৎসাধীন অবস্থায় রাসেল বলেন, রাত ২টার দিকে দালাল বাজার থেকে বাড়ি ফেরার পথে নন্দপুর গ্রামে পৌঁছলে এক যুবক চোর বলে আমাকে তাড়া করে। পরে বিক্ষিপ্ত এলাকাবাসী আমার ওপর হামলা করে। এসময় একজন আমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে রাস্তায় ফেলে রেখে যায়।
দালাল বাজার পুলশি ফাঁড়ির ইনচার্জ (এসআই) সোহেল রানা জানান, আহত অবস্থায় রাসেলকে রাস্তার ধারে দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। এলাকায় খবর নিয়ে জানা গেছে রাসেল এলাকার চিহ্নিত চোর হিসেবে পরিচিত। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.