Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লক্ষীপুরে গ্রেনেড হামলাকারীদের বিচারের দাবিতে যুবলীগের সমাবেশ

লক্ষীপুর প্রতিনিধি: লক্ষীপুরে ২১ আগস্ট গ্রেনেড হামলাকারী খুনিদের দ্রুত বিচারের দাবিতে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা (পূর্ব ও পশ্চিম) যুবলীগের উদ্যোগে (২৯ আগস্ট) মঙ্গলবার বিকালে শহরের উত্তর তেমুহনী চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সদর উপজেলা পশ্চিম শাখা যুবলীগের আহবায়ক তাফাজ্জল হোসেন চৌধুরী টিটুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল। উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু,জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল,সাধারণ সম্পাদক মো.রাকিব হোসেন লোটাসসহ প্রমুখ ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বিএনপি জামায়াত কর্তৃক ২১ আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে। কিন্তু নেত্রী প্রাণে বাঁচলেও হামলায় ২৪ জন নিহত হন। অবিলম্বে ওই হামলাকারী খুনিদের বিচারের দাবী জানান বক্তারা।
সমাবেশে জেলার বিভিন্ন স্থান থেকে আসা যুবলীগের বিভিন্ন ইউনিটের প্রায় ১৫ হাজার নেতা কর্মী অংশ নেন।

 

Leave A Reply

Your email address will not be published.