Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লক্ষীপুরে জাতীয় পতাকা অবমাননার দায়ে বীমা কর্মকর্তার জরিমানা

লক্ষীপুর প্রতিনিধি: লক্ষীপুরের কমলনগরে জাতীয় পতাকা অবমাননার দায়ে মাইন উদ্দিন নামের এক বীমা কর্মকর্তার ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা জরিমানার আদেশ দেন।
অর্থদন্ড প্রাপ্ত মাইন উদ্দিন প্রগতি লাইফ ইন্সুরেন্স কোং লিমিটেডের কমলনগর অফিসের ইনচার্জ। তিনি উপজেলার চর লরেন্স গ্রামের নুরুজ্জামানের ছেলে।
কমলনগর ইউএনও অফিস সূত্রে জানা গেছে, উপজেলা সদর হাজিরহাট বাজারের হায়দর কমপ্লেক্সের ২য় তলায় অবস্থিত প্রগতি লাইফ ইন্সুরেন্সের অফিসে উত্তোলিত পতাকা যথাযথভাবে উত্তোলন না করায় পতাকার অবমাননা হয়েছে। জাতীয় পতাকা অবমাননার দায়ে ওই বীমা কর্মকর্তার ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.