Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লক্ষীপুরে দুই ডাকাত বাহিনীর গোলাগুলিতে নিহত ১: অস্ত্র-গুলি উদ্ধার

picরুবেল হোসেন,লক্ষীপুর: লক্ষীপুরের রামগতিতে ডাকাত মজনু বাহিনীর সঙ্গে ফকির বাহিনীর গোলাগুলিতে বাহিনী প্রধান ও ১৪ মামলার আসামি মজনু নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নের আজাদ ম্যামোরিয়ালা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মজনু চর আফজাল গ্রামের মৃত জাহাঙ্গীর ডাকাতের ছেলে।
পুলিশ জানায়, ঘটনার সময় চর রমিজে গোলাগুলি খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় একটি কবরস্থানে ডাকাত মজনুর গুলিবিদ্ধ মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়দের সহযোগীতায় মৃতদেহটি উদ্ধার করে থানায় আনা হয়। এসময় ঘটনাস্থল থেকে একটি পাইপগান, এক রাউন্ডগুলি ও বেশি কিছু গুলির খোসা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, মজনু চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র ও অপহরণসহ ১৪ টি মামলা রয়েছে।
ওসির ধারণা, মজনু বাহিনী ও ফকির বাহিনীর মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে গোলাগুলিতে মজনু ডাকাত নিহত হয়েছে। ময়না তদন্তের জন্য মৃতদেহ সদর হাসপাতালে পাঠানো হয়। জড়িতদের গ্রেফতার করতে পুলিশের চেষ্টা অব্যাহত আছে। বিডিপত্র/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.