Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লক্ষীপুরে দুই প্রতিষ্ঠানের ৫০ হাজার টাকা জরিমানা

jorimanaরুবেল হোসেন, লক্ষীপুর: লক্ষীপুর সদর উপজেলার হাজিরপাড়া বাজারের দু’টি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমান করেছে ভ্রাম্যমান আদালত।
আজ সোমবার বিকেলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আনিছুজ্জামান এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এসময় অসাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদনের দায়ে সুমি বেকারীকে ২৫ হাজার ও মর্জিনা খাবার হোটেলের ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
লক্ষীপুর জেলা প্রাশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিছুজ্জামান জানান, ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারায় দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয় ।

Leave A Reply

Your email address will not be published.