Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লক্ষীপুরে নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও মানববন্ধন

lakshmipur-picলক্ষীপুর প্রতিনিধি: দোষারোপ নয়, দুর্ঘটনার কারণ জানতে হবে, সবাইকে নিয়ম মানতে হবে’ এ প্রতিপাদ্য নিয়ে লক্ষীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৬ পালিত হয়েছে। শনিবার (২২ অক্টোবর) সকাল ১১টার দিকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।
র‌্যালিটি লক্ষীপুর প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে শহীদ মিনার প্রাঙ্গণে ঘন্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, ‘নিরাপদ সড়ক চাই’ লক্ষীপুর জেলা শাখার আহবায়ক কার্তিক সেনগুপ্ত, যুগ্ম আহবায়ক আবদুল হান্নান সাগর, সদস্য সচিব সাইদুল ইসলাম ভুইয়া ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা।
মানববন্ধনে বক্তারা, গাড়ির মালিক, ড্রাইভার, পথচারী ও যাত্রীদের ট্রাফিক আইন মেনে চলে আরো সতর্ক ও সচেতন হওয়ার আহবার জানান। বিডিপত্র/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.