Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লক্ষীপুরে নিহত ছাত্রলীগ নেতা নজরুলের স্মরণ সভা

লক্ষীপুর প্রতিনিধি: ডাকাত খোকন বাহিনীর হাতে নিহত ল²ীপুর রামগতি উপজেলার চর আবদুল্লাহ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের স্বরণ সভা করেছে ছাত্রলীগ। বুধবার (২জুলাই) বিকেলে উপজেলার আলেকজান্ডার পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এ আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন লক্ষীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য মো. আবদুল্লাহ। উপজেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন বাবরের সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ, সাংগঠনিক সম্পাদক আবু নাছের, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস, উপজেলা যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন হেলাল ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নেছার উদ্দিন প্রমূখ।
বক্তারা বলেন, নজরুল ছাত্রলীগের জন্য নিবেদিত ছিল। তাকে পরিকল্পিতভাবে চিহ্নিত ডাকাত খোকন বাহিনী কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করা হয়।
প্রসঙ্গত, ছাত্রলীগ নেতা নজরুলকে গত ২১ জুন কুপিয়ে ও হাতুড়িপেটা করে গুরুতর আহত করা হয়। ২৪ জুন চিকিৎসাধীন অবস্থায় পাশের নোয়াখালীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

Leave A Reply

Your email address will not be published.