Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লক্ষীপুরে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লক্ষীপুর প্রতিনিধি: বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে লক্ষীপুরে বৈশাখী টেলিভিশনের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বৈশাখী টেলিভিশনের ১ যুগ পদার্পন উপলক্ষে আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে লক্ষীপুর প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়।
র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কেটে বৈশাখী টেলিভিশনের ১২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়।
এসময় বক্তব্য রাখেন, লক্ষীপুর পৌর মেয়র আবু তাহের, লক্ষীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর মাঈন উদ্দিন পাঠান, জাতীয় গোয়েন্দা সংস্থা’র সহকারী পরিচালক (এনএনআই) হোসাইন মোহাম্মদ ইকবাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান, জেলা তথ্য অফিসার আবদুল্লাহ আল মামুন ও বৈশাখী টেলিভিশনের লক্ষীপুর জেলা প্রতিনিধি মাজহারুল আনোয়ার টিপু।
এ সময় বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য বৈশাখী টেলিভিশনের সকল কলাকুশলীদের আন্তরিক অভিনন্দন জানান।
এসময় জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.