Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লক্ষীপুরে মাদ্রাসা শিক্ষকের কান্ড : অতপর আটক


রুবেল হোসেন, লক্ষীপুর প্রতিনিধি : লক্ষীপুরে দ্বিতীয় শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে একই প্রতিষ্ঠানের শিক্ষক মোরশিদুল আলমকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে সদর উপজেলা গন্ধব্যপুর নূরিয়া ইসলামিয়া মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়। আটককৃত শিক্ষক মোরশিদুল আলম নোয়াখালী সদর উপজেলার পূর্ব চরমটুয়া গ্রামের খোরশিদুল আলমের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও ভিকটিমের অভিভাবক জানান, দুপুরে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুর নূরিয়া ইসলামিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী আইরিনকে একা পেয়ে মাদ্রাসার অভ্যন্তরীণ একটি কক্ষে ওই ছাত্রীর পরনের কাপড় খুলে ছবি তোলে শিক্ষক মোরশিদুল আলম। পরে ওই ছাত্রীকে উক্ত্যাক্ত ও যৌন হয়রানি করা হয়। এক পর্যায়ে বিষয়টি জানা জানি হলে ওই শিক্ষককে মারধর করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা।
এদিকে এ ঘটনায় অভিভাবক ও স্থানীয়দের মাঝে উত্তেজনা দেখা দেয়ায় অভিযুক্ত শিক্ষক মোরশিদুল আলমকে বরখাস্ত করা হয়েছে বলে জানান ওই মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমির হোসেন।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া জানান, এ ঘটনায় ভিকটিম ছাত্রীর বাবা ইউছুফ বাদী হয়ে সন্ধ্যায় নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা দায়ের করেছেন।

Leave A Reply

Your email address will not be published.