Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লক্ষীপুরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির ঢল

লক্ষীপুর প্রতিনিধি: লাখো মুসল্লির অংশগ্রহণে শুক্রবার জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে লক্ষীপুরে শুরু হয়েছে ৩দিন ব্যাপী আঞ্চলিক বিশ্ব ইজতেমা। সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সুতার গোপটা এলাকায় ২৭ একর জমির ওপর ইজতেমা শুরু হয়। দেশের বিভিন্ন অঞ্চলসহ জেলার মুসল্লিদের পদচারণায় কানায় কানায় পূর্ণ হয়ে যায় ইজতেমা মাঠে ময়দান। জুমার নামাজ শেষে আম বয়ান শুরু করেন ঢাকার কাকরাইল মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ ফারুক।
ইজতেমায় অংশগ্রহণকারীদের সেবা দিতে কয়েকটি মেডিকেল টিম গঠনসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহন করেছে স্থানীয় প্রশাসন ও স্থানীয় বিভিন্ন সংগঠন। রোববার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ ইজতেমা। এদিকে ইজতেমাকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ ও স্থানীয় প্রশাসন। এতে ৩ থেকে ৫লাখ মুসল্লীর সমাগম হতে পারে ধারনা করছে আয়োজকরা।

Leave A Reply

Your email address will not be published.