Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লক্ষীপুর জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে


লক্ষীপুর প্রতিনিধি: লক্ষীপুরের ৫ উপজেলার ১৫ টি ভোটকেন্দ্রে জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। নির্বাচনকে সুন্দর ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
আজ বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে; চলবে দুপুর ২ টা পর্যন্ত। এতে স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিরা প্রত্যক্ষ ভোট দিয়ে জেলা পরিষদ প্রতিনিধি নির্বাচন করবেন।
লক্ষীপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক জেলা পরিষদের প্রশাসক ও সাবেক অতিরিক্ত সচিব মো. শামছুল ইসলাম (আনারস) এবং আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিন (ঘোড়া)। গত ১৯ ডিসেম্বর আওয়ামী লীগের আরেক বিদ্রোহী প্রার্থী রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান (হেলিকপ্টার) দলের সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে দাঁড়ান। এখন ভোট যুদ্ধে আলাউদ্দিন ও শামছুল ইসলাম মাঠে আছেন।
এছাড়া লক্ষীপুর সদর, রামগঞ্জ, রায়পুর, কমলনগর ও রামগতি উপজেলার ১৫ টি সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ৬৬ জন ও সংরক্ষিত ৫ ওয়ার্ডে ১৫ জন মহিলা প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
লক্ষীপুর জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী বলেন, প্রত্যেকটি ভোট কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আছেন। বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিবি, আনসার-ভিডিপি সদস্যরা ভোট কেন্দ্র ও আশপাশের এলাকায় মোতায়েন রয়েছে। এছাড়া স্ট্রাইকিং ফোর্সও কাজ করছে।

Leave A Reply

Your email address will not be published.