Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লক্ষীপুর সরকারি কলেজে স্কাউট ক্যাম্পে ছাত্রলীগের হামলা,আহত ৩

লক্ষীপুর প্রতিনিধি: লক্ষীপুর সরকারি কলেজে স্কাউট ক্যাম্পে ছাত্রলীগের হামলায় রোভার স্কাউটের সিনিয়র রোভারমেটসহ তিন সদস্য আহত হয়েছেন। শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে লক্ষীপুর সরকারি কলেজ মাঠে স্কাউট ক্যাম্পে কলেজ ছাত্রলীগ কর্মীরা বহিরাগতদের নিয়ে এ হামলা চালায়।
আহতরা হলেন লক্ষীপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান সম্মান শ্রেণির তৃতীয় বর্ষের ছাত্র সিনিয়র রোভারমেট হাসান মাহমুদ সাকিল, একই বিভাগের ছাত্র স্কাউট সদস্য হিমেল, ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র সহেল হোসেন শাহিন। গুরুতর আহত শাহিনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্কাউট সদস্য ও কলেজ শিক্ষার্থীরা জানায়, কলেজ মাঠে ক্যাম্প চলাকালিন সময় কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও ছাত্রলীগ কর্মী বাঁধন ও পিয়াস ক্যাম্পে এসে স্কাউটের মেয়ে সদস্যদের উত্ত্যাক্ত করে। এসময় রোভার সদস্যরা বাঁধা দিলে ছাত্রলীগ কর্মী বাঁধন ও পিয়াস চলে যায়। পরে তারা ১৫/২০জন বহিরাগত ছাত্রলীগ কর্মীদের নিয়ে এসে স্কাউট ক্যাম্পে অতর্কিত হামলা চালায়।
লক্ষীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, গত ২০ ডিসেম্বর থেকে জেলার ১০টি কলেজ থেকে ৬২জন শিক্ষার্থীর অংশগ্রহণে ল²ীপুর সরকারি কলেজ মাঠে রোভার স্কাউট ক্যাম্পের আয়োজন করা হয়। শনিবার ২৪ (ডিসেম্বর) বিকালে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পের সমাপনি হবে।

Leave A Reply

Your email address will not be published.