Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লক্ষীপুর হাসপাতালের সামনে উচ্ছেদ অভিযান চালিয়েছেন আবু তাহের

lakshmipur-hospital-pic-15-11-2016লক্ষীপুর প্রতিনিধিঃ লক্ষীপুর সদর হাসপাতালের সামনে থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন পৌর মেয়র আলহাজ্ব আবু তাহের। আজ মঙ্গলবার বিকেলে হাসপাতালের প্রধান গেইট এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

হাসপাতাল সূত্রে জানায়, হাসপাতালের শৃঙ্খলা রক্ষায় পৌর মেয়র আলহাজ্ব আবু তাহেরকে প্রধান ও জেলা সির্ভিল সার্জন ডা.খালেদ আহম্মদকে তত্বাবোধায়ক করে ‘চিকিৎসা ব্যবস্থাপনা কমিউনিটি সাপোট’ নামে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কিমিটির কর্মসূচি হিসেবে আজ এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে লক্ষীপুর পৌর মেয়র আলহাজ্ব আবু তাহের জানান, ক্রমন্বয়ে সদর হাসপাতালে লাশ ঘরের দিকে যাওয়ার রাস্তার পাশে দোকানের সামনে থাকা সকল স্থাপনা উচ্ছেধ করা হবে।

উলে­খ্য : দীর্ঘদিন থেকে ল²ীপুর সদর হাসপাতাল এলাকায় অবৈধভাবে বেশ কিছু স্থাপনা নির্মাণ করে ঔষধের ফার্মেসী ও কনফেকশনারী দিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে এক শ্রেণীর প্রভাবশালী চক্র। ওই দোকানগুলো থেকে প্রতিনিয়তই দালালী, রোগীদের সাথে দূর্ব্যবহার, রোগীদের জিম্মি করে টাকা আদায়, জোর পূর্বক ডাক্তারী ব্যবস্থাপত্র নিয়ে ঔষুধ ধরিয়ে দেওয়া সহ বিভিন্ন অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এছাড়াও বিভিন্ন অভিযোগের ভিত্তিতেও হাসপাতাল এলাকা সৌন্দর্যময় করার লক্ষ্যে পৌর মেয়র এ অভিযানে নামেন।

Leave A Reply

Your email address will not be published.