Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লক্ষ্মীপুরকে মাদকমুক্ত করবো: সালাহ উদ্দিন টিপু

pic

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর পৌরসভাকে মাদকমুক্ত করবেন বলে মন্তব্য করেছেন, জেলা যুবলীগের আহব্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম সালাহ্ উদ্দিন টিপু। তিনি বৃহস্পতিবার বিকেলে আবির নগর নতুন পানির টাংকি মাঠে আয়োজিত পৌর ১২নং ওয়ার্ড যুবলীগের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এসময় পৌর যুবলীগের নেতা-কর্মীদের উদেশ্য করে বলেন, পৌর যুবলীগের মধ্যমে একটি মডেল পৌরসভা উপহার দিতে হবে। যুবলীগ নেতা-কর্মীরা কোন ভাবে মাদকে জড়িয়ে না পড়ে ।
দ্বি-বার্ষিক সম্মেলনে এসময় আরো বক্তব্য রাখেন, জেলা যুবলীগের যগ্ম আহব্বায়ক শেখ জামাল রিপন, বায়েজিদ ভূঁইয়া, ১২নং ওয়ার্ড কাউন্সিলর মীর শাহাদাত হোসেন রুবেল , জেলা যুবলীগের সাবেক সদস্য তাজুল ইসলাম ভূঁইয়া, ১২ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মোরশেদ আলম সবুজ, সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন ভূঁইয়াসহ প্রমুখ।
এর আগে ১২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি প্রার্থী মো.ফয়েজ আহম্মেদ’র নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল এসে সম্মেলনে অংশগ্রহন করেন।

Leave A Reply

Your email address will not be published.