Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লক্ষ্মীপুরের রায়পুরে ঝড়ে একজনের মৃত্যু

14206-lakamarলক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে ঝড়ে গাছ চাপায় হারুনুর রশিদ (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কেরোয়া ইউনিয়নের মীরগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত হারুনুর রশিদ পূর্ব কেরোয়া গ্রামের মৃত কবির উল্লাহ মাস্টারের ছেলে।
স্থানীয়রা জানান, রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে ঝড়ের কবলে পড়েন হারুন। বাড়ির কাছাকাছি পৌঁছলে ঝড়ে একটি নারকেল গাছ উপড়ে তার ওপর পড়লে তিনি আহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। রায়পুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.