লক্ষ্মীপুরে অসহায় ১১০পরিবরের মাঝে ঈদ সামগ্রী বিতরন
রুবেল হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর মেঘনা নদী ভাঙ্গন কবলিত ১১০টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে দৈনিক মানবকণ্ঠ পাঠক ফোরাম সেতুবন্ধন। রোববার দুপুরে জেলার কমলনগর উপজেলার চরফলকন ও পাটারীর হাট ইউনিয়নের লধুয়া এলাকায় এ ঈদ সামগ্রী (সেমাই, চিনি, দুধ, কিচমিচ) বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মানবকণ্ঠের লক্ষ্মীপুর প্রতিনিধি ও সেতুবন্ধনের উপদেষ্টা মোহাম্মদ আবুল কালাম আজাদ, সেতুবন্ধনের আহবায়ক মাহতাব উদ্দিন ভূঁইয়া সোহেল, যুগ্ন আহবায়ক হিজবুল বাহার রানা, সদস্য হোসেন আহম্মদ পাটয়ারী, দেলোয়ার হোসেন, সাহাব উদ্দিন, স্থানীয় সাংবাদিক বেলাল হোসেন জুয়েল, মোঃ রুবেল হোসেন প্রমূখ।
এদিকে সেতুবন্ধনের আহবানে একাত্ব হয়ে অসহায় মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ায়, সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম ভুলু, মামুনুর রশিদ, ব্যবসায়ী আবদুল আজিজ, ইকবাল হোসেন, নজরুল ইসলাম বাবু, হাফিজ উল্লাহকে ধন্যবাদ জানান মানবকণ্ঠের জেলা পাঠক ফোরাম।