Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লক্ষ্মীপুরে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে সমাবেশের মধ্য দিয়ে শনিবার ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকালে জেলা শহরের তমিজ উদ্দিন মার্কেটে দলীয় কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড. নুরউদ্দিন চৌধুরী নয়নের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাস্টার রুহুল আমিন, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আবুল বাশার, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিজন বিহারী ঘোষ, পৌর আওয়ামী লীগ সভাপতি ইছমাইল হোসেন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সামছুল আলম, জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ফরিদা ইয়াসমীন লিকা, জেলা যুবলীগের আহ্বায়ক সৈয়দ আহম্মেদ পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, এ্যাড. রহমত উল্যা বিপ্লব, সাবেক ছাত্রলীগ নেতা রাসেল মাহমুদ মান্না, নুর ইসলাম বাবুল, শাহাদাৎ হোসেন শরিফ প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.