Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লক্ষ্মীপুরে কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিকশায় অগ্নিসংযোগ

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের ১টি সিমেন্ট বোঝাই কাভার্ড ভ্যানসহ ২টি সিএনজি অটোরিকশায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এসময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে তারা। গত কাল শনিবার ভোরে সদর উপজেলার পোদ্দার বাজার ও মহেশপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, লক্ষ্মীপুরের মজুচৌধুরীহাট থেকে ভোরে শাহ সিমেন্ট বোঝাই একটি কাভার্ড ভ্যান সদর উপজেলার পোদ্দার বাজারে পৌঁছলে একদল দুর্বৃত্ত গাড়িটি লক্ষ্য করে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। পরে দুর্বৃত্তরা গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে কাভার্ড ভ্যানটির সামনের অংশ সম্পূর্ণ পুড়ে যায়। এদিকে ভোরে স্থানীয় পোদ্দার বাজার থেকে ২টি সিএনজি চালিত অটোরিকশা গ্যাস নেওয়ার জন্য লক্ষ্মীপুরে আসার পথে মহেশপুর নামক এলাকায় পৌঁছলে ১০/১২ জনের একদল দুর্বৃত্ত ওই ২টি সিএনজি অটোরিকশায় পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয়।
এ বিষয়ে লক্ষ্মীপুর পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানকে মুঠোফোনে আলাপ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায় নি।

Leave A Reply

Your email address will not be published.