Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লক্ষ্মীপুরে গাঁজাসহ আটক-১

atok pic 14-6-16রুবেল হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে মো: ইসমাঈল (৩২) নামে এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামের লোকমান মাঝির বাড়ী থেকে তাকে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক করা হয়। গ্রেফতারকৃত ইসমাঈল একই গ্রামের লোকমান মাঝির ছেলে।
গ্রাম পুলিশ শাহজাহান জানায়, দীর্ঘদিন থেকে ইসমাঈল পার্শ্ববর্তী নোয়াখালীর সীমান্ত থেকে গাঁজার ব্যবসা পরিচালনা করতো। সে একজন পেশাদার গাঁজা ব্যবসায়ী।
সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন ভূইয়া জানান, গ্রেফতারকৃত ইসমাঈলের বিরুদ্ধে রায়পুর, রামগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। সে একজন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী বলে জানান পুলিশের এ ওসি।

Leave A Reply

Your email address will not be published.