Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লক্ষ্মীপুরে গৃহবধু মৃত্যুকে নিয়ে টালবাহানা!

laxmipur_map_757400745রুবেল হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে আমেনা আক্তার মুন্নি নামের এক সন্তানের জননীর মৃত্যুকে নিয়ে চলছে টালবাহানা। শশুর বাড়ির লোকজন বলছে আত্মহত্যা করেছে আর এদিকে নিহতের বড় ভাই হানিফের দাবি তার বোনকে খুন করা হয়েছে। লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিন হামছাদি ইউনিয়নের হাসনাবাদ গ্রামের মিঝি বাড়ি থেকে রোববার বিকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ল²ীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরন করে।
স্থানীয়রা জানায়, হাসনাবাদ গ্রামের মিঝি বাড়ি মোহাম্মদ উল্লাহর ছেলে প্রাবাসী আবদুল মালেকের সাথে ৩বছর পূর্বে উপজেলার বাঞ্চানগর গ্রামের রফিক উল্লাহ মেয়ে আমেনা আক্তার মুন্নির পারিবারিকভাবে বিবাহ হয়। বিবাহের পর থেকে মুন্নির উপরে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে তার শশুর বাড়ির লোকজন। ঘটনার দিন নিহত মুন্নির মুঠো ফোন থেকে তার বাবার বাড়িতে সংবাদ দেয় যে সে বৈদ্যুতিক সর্টে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে তার শশুর বাড়ির লোকজন ।
এদিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিহতে বড় ভাই হানিফ সাংবাদিকদের জানায়, আমার বোন আত্মহত্যা করে নি, তাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। তার গলায় ফাঁসের দাগ রয়েছে বলেও সে জানায়। আমরা এর সুষ্ঠু বিচার দাবি করি। এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্ল্যাহ আল মামুনের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

Leave A Reply

Your email address will not be published.