Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লক্ষ্মীপুরে গ্যাসের আগুনে পুড়ে যায় ১৫টি সিএনজি অটো-রিকশা

20140318115155_imagesরুবেল হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার চরচামিতা বাজারে মমিন উল্যাহর গ্যারেজে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনের ঘটনা ঘটেছে। এসময় পুড়ে গেছে ১৫টি সিএনজি অটোরিক্সা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার  ভোররাতে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সাড়ে ৩টার দিকে চরচামিতা বাজারে মমিন উল্যার সিএনজির গ্যারেজে হঠ্যাৎ গ্যাস সিলিন্ডারের বিস্ফোরনের ঘটনা ঘটে। মুহুর্তে গ্যারেজের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। এসময় সিএনজির গ্যারেজ ও ভেতরে থাকা ১৫টি সিএনজি পুড়ে যায়। এতে অর্ধকোটি টাকার ক্ষতি হয় বলে দাবী করেন ক্ষতিগ্রস্তরা। এ খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

এদিকে একটি সূত্র জানায়, পুড়ে যাওয়া সিএনজি অটোরিক্্রাগুলো মমিন উল্যার গ্যারেজে ভাড়া রাখত সিএনজি চালকরা।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মোনায়েম হোসেন জানান, দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি। গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এতে ১৫টি সিএনজি পুড়ে গেছে।

Leave A Reply

Your email address will not be published.