Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লক্ষ্মীপুরে জঙ্গি বিরোধী মানববন্ধন করেছে কলেজ শিক্ষক-শিক্ষার্থীরা

Lakshmipur  Manabbandan Pic  27.07.2016রুবেল হোসেন, লক্ষ্মীপুর: দেশব্যাপী জঙ্গি ও সন্ত্রাস হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে লক্ষ্মীপুর সরকারী কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুরে লক্ষ্মীপুর সরকারী কলেজ ক্যাপাসে ঘন্টা ব্যাপী এ কর্মসূচী পালন করেন তারা।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতির লক্ষ্মীপুর সরকারী কলেজ ইউনিটের আয়োজনে এ মানববন্ধনে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সোলাইমান, সহকারী অধ্যক্ষ মাহবুবুল করিম, সহযোগী অধ্যাপক মাঈন উদ্দিন পাঠান, সহযোগী অধ্যাপক বিজয় শংকর পাল, শিক্ষক পরিষদের সেক্রেটারী সাইফুল ইসলাম ভূইয়া, কলেজ ছাত্রলীগের আহব্বায়ক রাফসান জানি বাপ্পীসহ প্রমূখ। এ ছাড়া মানববন্ধ্যনে অংশগ্রহন করেন সরকারী কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা।
এ সময় বক্তারা বলেন, গুলশান এর হলি আর্টিজান রেঁস্তোরা ও বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন স্থানে ধমর্রে নামে যে জঙ্গি হামলা চলছে ইসলাম তা কখনোই সমর্থন করে না। জঙ্গিবাদ বিরোধে সরকারের সাথে একাত্ততা ঘোষনা করে বাংলাদেশ থেকে জঙ্গিবাদ উচ্ছেদ ও নির্মূল করেত শিক্ষক-শিক্ষার্থীদের এগিয়ে আসতে আহ্বান জানান।

Leave A Reply

Your email address will not be published.