Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লক্ষ্মীপুরে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর ৯৭তম জন্মদিন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

picরুবেল হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৭ তম জন্মদিন উপলক্ষে বর্ণাট্য র‌্যালী। কেক কাটা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করেছেন লক্ষ্মীপুর বাসী।
আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে জেলা প্রশাসক মোঃ জিল্লুর রহমান চৌধুরীর নেতৃত্বে ল²ীপুর সরকারী আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় এর সামনে থেকে এক বর্ণাট্য র‌্যালি বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রতিক্ষিন করে জেলা প্রশাসক এর কার্যালয়ে গিয়ে কেকে কেটে এক আলোচনা সভা সমমিলিত হয়।
এইসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ জিল্লুর রহমান চৌধুরী, পুলিশ সুপার আ.স.ম. মাহাতাব উদ্দিন, জেলা আ’লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এড. নূরউদ্দিন চৌধুরী নয়ন, অতিরিক্ত জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান ও কংকন চাকমা, জেলা তথ্য কর্মকর্তা আবদুল্ল্যা আল মামুন এবং জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস।
র‌্যালি ও আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবক সহ বিভিন্ন শ্রেনীর মানুষ অংশগ্রহন করেন।
এই দিকে ল²ীপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদ্যেগে বঙ্গবন্ধু ৯৭ তম জন্মদিন পালন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন, অধ্যক্ষ, প্রফেসর মোঃ সোলায়মান, সহকারী অধ্যাপক মোঃ মাহবুবুর রহমান, সহযোগী অধ্যাপক মাঈন উদ্দিন পাঠান, কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মোঃ রাফসান জানি বাপ্পি, যুগ্ন আহবায়ক মনোয়ার হোসেন জিয়াদ সহ প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.