Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লক্ষ্মীপুরে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

bnp-picরুবেল হোসেন, লক্ষ্মীপুর: জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহারের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।
শনিবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে কেন্দ্রীয় বিএনপির সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাহাবুউদ্দিন সাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া, এ্যাড. হারুন-অর রশিদ ব্যাপারী, সাংগঠনিক সম্পাদক এ্যাড. হাছিবুর রহমান প্রমূখ।
এসময় বক্তারা বলেন, জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহার ও জিয়াউর রহমানের কবর সরিয়ে নেওয়া একটি লজ্জাজনক ঘটনা এতে করে সরকার তার সংকীর্ণতার পরিচয় দিয়েছেন।
বিক্ষোভ সমাবেশ শেষে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

Leave A Reply

Your email address will not be published.