Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লক্ষ্মীপুরে বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে দুই ছাত্র হাসপাতালে

দালাল বাজার এন কে উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুরদালাল বাজার এন কে উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের দালাল বাজার এন কে উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. অলিয়ার রহমানের বেঘাত্রাঘাতে দুই ছাত্র জখম হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে শিক্ষকের বিচারের দাবিতে শতাধিক শিক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অভিযোগ করা হয়। আহত দশম শ্রেনির ছাত্র সুমন হোসেন ও জোবায়ের হোসেন সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরআগে বুধবার বিকেল তিনটার দিকে তাদের বেত্রাঘাত করা হয়। এনিয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, ঘটনার সময় শ্রেনিকক্ষে অমনোযোগী হওয়ার কারণে শিক্ষক অলিয়ার রহমান হঠাৎ বেত নিয়ে এনে ছাত্র সুমন হোসেন ও জোবায়ের হোসেনকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। এতে তাদের হাত, পিঠসহ শরীরে বিভিন্নঅংশে জখমের চিহ্ন রয়েছে।
এ ব্যাপারে দালাল বাজার এন কে উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের অলিয়ার রহমান বক্তব্য প্রদানে অপারগতা প্রকাশ করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামান বলেন, ছাত্রদের অভিযোগটি পেয়েটি। বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.