Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লক্ষ্মীপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি

lakshmipur-dakat-pic-06-10-2016লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর মাঝি বাড়িতে লাতু মিয়া নামের এক প্রবাসীর ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ঘরের মুল পটক ভেঙ্গে লাতুমিয়া, মেয়ে ও ছেলের বউ সহ ৩জনকে বেঁধে স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুটে নেয় ডাকাত দল। ঘটনাটি ঘটেছে বুধবার রাত ১টার দিকে, সদর উপজেলার শাকচর ইউনিয়ন মাঝি বাড়ির লাতু মহলে।
ভোক্তভোগী লাতু মিয়া জানান, রাত ১টার দিকে একদল ডাকাত ঘরের মুল পটক ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এসময় আমরা কিছু বুঝে উঠার আগেই আমার ছেলের বউ, মেয়ে এবং আমাকে বেঁধে মারধর করতে থাকে । একপর্যায়ে ঘরে থাকা নগদ ১লাখ ২০ হাজার টাকা, ৩০ ভরি স্বর্ণালংকার এবং মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দল। পরে বাড়ীর আশে-পাশের লোকজন এসে আমাদের উদ্ধার করে।
শাকচর ইউনিয়ন চেয়ারম্যান টিটু চৌধুরী জানান, আমি বিষয়টি শুনেছি, কিছুক্ষণ পর ঘটনাস্থলে যাবো।
লক্ষ্মীপুর সদর থানার ডিউটি অফিসার খতিবা আক্তার জানান, ডাকাতির ঘটনা আমাদের জানা নেই। এবিষয়ে কেউ অভিযোগও করেননি।

Leave A Reply

Your email address will not be published.