Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

Lakshmipur Pic

রুবেল হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে মোঃ ফয়সাল (২৮) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা। সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বালাইশপুর গ্রামে শনিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ফয়সাল বশিকপুর ইউনিয়নের বাসিন্দা ফজলুল করিমের ছেলে।
বশিকপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মশিউর রহমান নিশান জানান, ফয়সাল ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। সন্ত্রাস দমন ও মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে পুলিশকে সহযোগিতা করায় তাকে সন্ত্রাসীরা হত্যা করতে পারে বলে ধারনা করা হচ্ছে।
দলীয় সূত্র ও স্থানীয়রা জানায়, যুবলীগ নেতা ফয়সাল এলাকায় সন্ত্রাস-দমন ও মাদক নির্মূলে পুলিশকে বিভিন্ন সময়ে সহযোগিতা করতেন। স্থানীয় সন্ত্রাসীদের ভয়ে বেশ কয়েক মাস থেকে তিনি এলাকা ছেড়ে জেলা শহরে ভাড়া বাসায় বসবাস করছিলেন। ঘটনার সময় বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার থেকে ফয়সাল নিজ বাড়ি যাচ্ছিল। এসময় ঘটনাস্থলের চৌকিদার বাড়ির সামনে দুর্বৃত্তরা তাকে গুলি করে ও এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। নিহতের বুকে ও পেটে গুলি এবং মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
এ ব্যাপারে ঘটনাস্থল থেকে লক্ষ্মীপুর জেলা সহকারী পুলিশ সুপার (সদর) জুনায়েত কাউসার মোবাইল ফোনে বলেন, কুপিয়ে ও গুলি করে ফয়সালকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি ।
পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী লাদেন মাছুম ও তার সহযোগীরা এ হত্যাকান্ডটি ঘটাতে পারে বলে এ পুলিশ কর্মকর্তার ধারণা ।

Leave A Reply

Your email address will not be published.