Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লক্ষ্মীপুরে সুপারির আড়ৎ ও মুদি দোকানে আগুন; ২০ লাখ টাকার ক্ষতি

lokshmipurরুবেল হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর দুটি ব্যবসা-প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ লাখ টাকা ক্ষতিসাধন হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আজ সোমবার গভীর রাতে শহরের মিয়া রাস্তা মাথা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, মমিন বেপারীর নারিকেল-সুপারির আড়ৎ ও নুর ইসলামের মুদি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে নারিকেল-সুপারির আড়তের প্রায় দু’শ মণ সুপারি, একটি মোটর সাইকেল ও পাশ্ববর্তী মুদি দোকানের প্রায় সাড়ে ৩ লাখ টাকার মালামাল পুড়ে বিনষ্ট হয়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। তবে কিভাবে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে তা কেউ নিশ্চিত করতে পারেন নি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মমিন বেপারী জানান, তার আড়তে দু’শ মণ সুপারি ছিল। এর বর্তমান বাজার মূল্য প্রায় ১৭ লাখ টকা। মুদি দোকানি নুরুল ইসলাম জানান, রাত ২টার দিকে খবর পায় তার ও মমিন বেপারীর দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে তার প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.