Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লক্ষ্মীপুরে ৮ম শ্রেণির ছাত্রীকে ধর্ষন, প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ধর্ষক

dorson ধর্ষন

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার ৮ম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। থানা মামলা করার পরও এলাকাতে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ধর্ষক রিপন। এ নিয়ে চরম আতঙ্কের মধ্যে জীবন-যাপন করছে ভিকটিম এর পরিবার। ঘৃনা আর লজ্জায় কাউকে মুখ দেখাতে পারছেনা স্কুল পড়ুয়া ছাত্রী।
সাংবাদিকদের উপস্থিতির কথা শুনে টুকরিয়ে কেঁদে উঠিয়ে বলে, কি দোষ করেছি? লম্পট রিপন আমার সর্বনাশ করেছে। আমি এর বিচার চাই। এমনই দাবি জানাই জ্ঞান হারিয়ে ফেলে।
পাশ থেকে চিৎকার করে কেঁদে উঠে মা দেলোয়ারা বেগম। ওগো আমরা বুঝি বিচার পাবো না। এ সমাজে কোনো বিচার নেই। থানায় মামলা করেছি পুলিশ রিপনকে আটক করতে পারেনা।
দেলোয়ারা বেগমের স্বামী কামাল ড্রাইভার খানিকটা বাকরুদ্ধ হয়ে বলেন বিচার আল্লাহ করবে। সমাজে আমরা এর উপযুক্ত বিচার পাচ্ছিনা। থানায় মামলা করেছি আমরা আইনের সহযোগিতা চাই।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়নের শাকচর গ্রামেরর নুর মিয়া বাড়ীতে গত বৃহস্পতিবার গভীর রাতে কামাল ড্রাইভারের পাকা ঘরের জ্বানালার গ্রীল কেটে তাঁর স্কুল পড়ুয়া মেয়েকে ধর্ষন করে একই এলাকার অলি মিয়ার বখাটে ছেলে রিপন।
ভিকটিমের পরিবার সমাজে বিচার না পেয়ে ঘটনার ২দিন পর লক্ষ্মীপুর সদর থানায় ভিকটিমের মা দেলোয়ারা বেগম নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০(সংশোধিত) ৯(১) এর মামলা দায়ের করেন। যার মামলা নং- ৩৪৭, তারিখ: ২৪ জুলাই ২০১৬। মামলা তদন্তকারী এসআই প্রতিভা রানী (বরমন) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন। দর্ষক রিপনকে দরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.