Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লক্ষ্মীপুর জেলা রিপোটার্স ক্লাবের পূর্নাঙ্গ কমিটি গঠন

Lakshmipur zilla Reporta's club Pic. 17.06.2016রুবেল হোসেন, লক্ষ্মীপুর: বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে লক্ষ্মীপুর জেলা রিপোটার্স ক্লাবের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় শহরের ফুড গার্ডেন চাইনিজ রেষ্টুরেন্টে লক্ষ্মীপুর জেলা রিপোটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিলে এ কমিটি ঘোষনা করা হয়।
এসময় সংগঠনের আহব্বায়ক ইসমাইল হোসেন জবুর সভাপতিত্বে ও যুগ্ম আহব্বায়ক এস এম আওলাদ হোসেনের সঞ্চালনায় জেলা রিপোটার্স ক্লাবের কার্যকারী কমিটির ১১ সদস্যসহ ২৬ সদস্য বিশিষ্ট্য ১ বছরের জন্য পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়। এতে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এ কিউ এম সাহাবউদ্দিনকে সভাপতি ও নজরুল ইসলাম জয়কে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।
কার্যকারী কমিটির নির্বাচিতরা হলেন, সিনিয়র সহ সভাপতি নুর আহম্মদ মিলন, সহ সভাপতি মো. আনিছ কবির, সহ সাধারন সম্পাদক নাজিম উদ্দিন রানা, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন মৃধ্যা, অর্থ সম্পাদক আনিছুর রহমান মোহন, দপ্তর সম্পাদক মো. রাকিব হোসাইন রনি, প্রচার সম্পাদক মো. আলতাফ হোসেন, নির্বাহী সদস্য যথা ক্রমে দেলোয়ার হোসেন হারুন ও বেলায়েত হোসেন বাচ্চু।
এর আগে সংগঠনের সদস্য কাজী ওসমান মোরশেদ পবিত্র কোরআন তেলোয়াত মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা করেন। এসময় লক্ষ্মীপুর জেলা রিপোটার্স ক্লাবের অন্যান সদস্য বৃন্দ বক্তব্য রাখেন।

Leave A Reply

Your email address will not be published.