ঈদ পোষাক নিয়ে ছিন্নমূল শিশুদের পাশে লক্ষ্মীপুর জেলা রিপোটার্স ক্লাব

রুবেল হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলা রিপোটার্স ক্লাবের পক্ষ থেকে হতদরিদ্র সুবিধা বঞ্চিত, অসহায় ও ছিন্নমূল পথ শিশুদের মাঝে ঈদের নতুন পোষাক বিতরন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৩টায় সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের মজু চৌধুরীর হাট এলাকায় স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে এ পোষাক বিতরন করা হয়। এসময় সংগঠনের পক্ষ থেকে ওই এলাকার গরীভ অসহায় শিশুদের খোঁজ খবর এবং ভবিষ্যতে আরো বেশি সহযোগিতার আশ্বাস দেওয় হয়।
সংগঠনের সাধারন সম্পাদক নজরুল ইসলাম জয় এর আয়োজনে এসময় পোষাক বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা রিপোটার্স ক্লাবের সভাপতি এ কিউ এম সাহাবউদ্দিন, সাবেক সভাপতি ইসমাইল হোসেন জবু, বর্তমান সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন মৃধ্যা, প্রচার সম্পাদক আলতাফ হোসেন, দপ্তর সম্পাদক রাকিব হোসেন রনি, সদস্য রুবেল হোসেন, তানভির হোসেন সহ চররমনী মোহন ইউয়িনের জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
এসময়লক্ষ্মীপুর জেলা রিপোটার্স ক্লাবের পক্ষ থেকে ওই এলাকার শতাধিক গরীভ অসহায় ও ছিন্নমূল পথ শিশুদের মাঝে ঈদের নতুন জামা কাপড় (পোষাক) বিতরন করা হয়।