Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লক্ষ্মীপুরে দুই ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা

লক্ষ্মীপুররুবেল হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের রাজিবপুর গ্রামে দুই ব্যক্তিকে গুলি ও কুপিয়ে হত্যা করছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) গভীর রাতে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন রাজিবপুর গ্রামের মৃত সেকান্তর মিয়ার ছেলে মানিক (৪৫) ও শামছুল করিমের ছেলে কামরুল ইসলাম (২৭)। নিহত ওই দুইজন একে-অপরের প্রতিবেশি।
নিহত কামরুলের মামা নুর আলম ও মানিকের স্বজনরা জানান, রাত সোয়া ১ টার দিকে কে বা কারা মোবাইল ফোনে তাদেরকে ঘর থেকে ডেকে নেয়। এর পর তারা আর ঘরে ফিরেনি। সকালে ওই গ্রামের নবী উল্যার দোকানের পাশে তাদের দুই জনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
বাঙ্গাখাঁ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন কাজল বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত দুইজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, মানিক কিছুদিন আগে জেল থেকে জামিনে বের হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্যের একাধিক মামলা রয়েছে। তাদের দু’জনের মাথায় জখম ও পায়ে গুলির চিহ্ন রয়েছে।
লক্ষ্মীপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া বলেন, এরা দু’জনেই মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি। মাদক ব্যবসাকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা ঘটতে পারে। তদন্ত অব্যাহত আছে।

Leave A Reply

Your email address will not be published.