Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লক্ষ্মীপুর শাকচর ইউপি’র দায়িত্ব গ্রহণ করলেন চেয়ারম্যান টিটু চৌধুরী

pic__1শাকচর ইউপি’র দায়িত্ব গ্রহণ করছেন ইউপি চেয়ারম্যান তাফাজ্জল হোসেন চৌধুরী টিটু; মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ।

রুবেল হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার ১৬ নং শাকচর ইউনিয়ন পরিষদের দায়িত্ব গ্রহন করেছেন নব-নির্বাচিত চেয়ারম্যান তাফাজ্জল হোসেন চৌধুরী টিটু। আজ সোমবার বিকেলে শাকচর জেএমহাট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহন করেন তিনি।
এসময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর (সদর) পৌর মেয়র আবু তাহের।
নব-নির্বাচিত চেয়ারম্যান তাফাজ্জল হোসেন চৌধুরী টিটুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা আ’লীগের সাধারন সম্পাদক এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন, শাকচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রাসেল চৌধুরী, শাকচর ইউনিয়ন আ.লীগের সভাপতি মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক হাজানুজ্জামান লিটনসহ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, নব-নির্বাচিত ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা ইউপি সদস্যসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর (পশ্চিম) যুবলীগের যুগ্ন-আহবায়ক মাহবুবুল হক মাহবুব।

Leave A Reply

Your email address will not be published.